শাহাজাহানপুরের আলোচিত মাংস ব্যবসায়ীকে খলিল এর হত্যার হুমকিদাতাকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব–০৩। এর আগে মাংস ব্যবসায়ী খলিল জানায়, কমদামে মাংস বিক্রি করায় গলা কাটা মানুষের ছবি ও অস্ত্রের ভিডিও মোবাইল ফোনে পাঠিয়ে থাকে হত্যার হুমকি দেওয়া হয়।
তিনি বিগত ১৮/০১/২৪ খ্রিঃ তারিখে হত্যার হুমকি পান এবং ২০/০১/২৪ খ্রিঃ শাহজাহানপুর থানায় একটি সাধারণত ডায়রি করেন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও র্যাব তদন্ত শুরু করে। শাহাজাহানপুরের আলোচিত মাংস ব্যবসায়ী খলিলের অভিযোগের ভিত্তিতে র্যাব ৩ নুরুল হক ও ইমন নামে দুজনকে আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানায়, গ্রেফতারকৃত নুরুল হক মূলত তার প্রতিপক্ষ সেলিম নামক ব্যাক্তিকে ফাঁসানোর জন্য সেলিম নাম ব্যবহার করে শাহাজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিল কে হত্যার হুমকি দেয়। গ্রেফতারকৃত নুরুল হক একজন ডিস ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরো ০৪ টি মামলা রয়েছে। যার মধ্যে ০২ টি হত্যার হুমকি সংক্রান্ত অপরাধ।
