মিয়ানমারের সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির সহিংসতার প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে মিয়ানমারের মর্টার শেল ও গুলি এসে পড়ায় পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি যে কোন সময়ের তুলনায় খারাপ ও জটিল হয়ে উঠছে।
তাছাড়া আজ মিয়ানমারের সহিংসতার প্রভাবে গুলাগুলির ফলে বাংলাদেশের অভ্যন্তরে এক রোহিঙ্গা ও বাংলাদেশী মহিলার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও আরাকান আর্মির প্রায় ২২৯ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এদেরকে নিরাপদ হেফাজতে নিয়েছে।
এমতাবস্থায় বিজিবি মহাপরিচালক সীমান্তবর্তী এলাকায় বিজিবি খুবই সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান এবং আর কোন রোহিঙ্গা যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে নির্দেশনা দেন।
