ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েল গামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। এবার ব্রিটিশ জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল। হামলার ফলে ব্রিটিশ জাহাজে আগুন লেগে যায়। জাহাজটিতে ২২ ভারতীয় ও ১ বাংলাদেশী ছিল। জাহাজে হামলার ফলে ক্যাপ্টেন তাৎক্ষণিক ভাবে সহায়তা চাইলে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম এগিয়ে যায়। প্রায় ০৬ ঘন্টার চেষ্টায় ভারতীয় নৌ কমান্ডোরা ব্রিটিশ জাহাজে আগুন নিয়ন্ত্রণে আনে। জাহাজে আগুন নিয়ন্ত্রণে ভারতের ০৮ কমান্ডো অংশ নেয়।সাম্প্রতিক সময়ে হূথি বিদ্রোহীরা জাহাজে হামলা আরো বাড়িয়ে দেয়। ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হূথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা ও রাডার স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালায়। যার প্রেক্ষিতে হুথিদের মুখপাত্র ইসরায়েল ও তাদের সহযোগিদের জাহাজে হামলা বৈধ লক্ষ্যবস্তু বলে ঘোষণা দেয়।
আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
“সর্বশেষ খবর এবং নতুন খবরের সঙ্গে থাকুন”
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
