এমন অনেকে ছেলে রয়েছে যারা সুন্দরের দিক দিয়ে অতুলনীয়। কিন্তু মেয়েদের তাদেরকে পছন্দ হয় না। আবার অনেকে অতটা সুশ্রী না হলেও মেয়েদের পছন্দ হয়। এর মূলে ছেলেদের কিছু বদ অভ্যাস বা কারণ রয়েছে। তেমনি অভ্যাসের বিষয়ে আজকে আলোচনা করব যার কারণে মেয়েদের বিরক্ত বোধ করতে পারে এবং আপনাকে থেকে দূরে ঠেলে দিতে পারে।
০১. আত্মমর্যাদার অভাবঃ
আপনার যদি আত্মসম্মান অর্থাৎ নিজের প্রতি সম্মান কম থাকে, তবে মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবে না। এমনকি আপনাকে পাত্তাও দিবে না। কারণ মেয়েদের মনে এই আশংকা জন্মে যে স্ব-সম্মান না থাকলে সে কিভাবে অন্যকে সম্মান দিবে। তাই উচ্চ আত্মসম্মানবোধ তৈরি করা সত্যিই অপরিহার্য।
২. অলসতাঃ
মেয়েরা অলস ছেলেদের পছন্দ করে না। আপনার অলসতা থাকলে তা মেয়েদের মনে প্রভাব পড়ে। তাই অলসতা ত্যাগ করা উচিত। তবে ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়া আর অলসতা মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে।
৩. হাস্যরসের অভাবঃ
আমাদের জীবনে এমনিতেই সমস্যা লেগে থাকে। তার মধ্যে আপনি যদি জীবনকে আরও গম্ভীর করে তুলেন তাহলে তা সম্পর্কের খুবই খারাপ। তাই পছন্দের মেয়েদের হাসানোর চেষ্টা করুন, তাকে বিনোদন দিন এবং কৌতুক হাস্যরসের মাধ্যমে মন ভালো রাখুন। মনে রাখবেন হাস্যরসের অভাব থাকার কারণ মেয়েরা আপনার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিতে পারে।
০৪.বোঝার অভাবঃ
প্রতিটি মানুষের আলাদা আলাদা মন মানসিকতা রয়েছে। মেযেদের ক্ষেত্রেও তা প্রযোজ্য। অথচ আপনি যদি তাদের মন বোঝার চেষ্টা না করেন তাহলে মেযেদের মন পাবেন না।তারা আপনাকে এড়িয়ে চলতে পারে। তাই জীবনে বোঝাপড়া খুবই জরুরি।
৫. আত্মকেন্দ্রিক আচরণঃ
মেয়েদের পছন্দ না হওয়ার অন্যতম কারণ আত্মকেন্দ্রিক আচরন। আত্মকেন্দ্রিক বলতে যারা সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। এ সকল গুণের ছেলেদের মেয়েরাসহ বন্ধু বান্ধব সবাই দুরত্ব বজায় রাখে।
৬. নিরাপত্তাহীনতাঃ
একটি অনিরাপদ মানুষ সম্পর্কের জন্য অনেক ক্ষতিকর এটা প্রতিটি মেয়ে এটি জানে। নিরাপত্তাহীনতার আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়। যা মেয়েরা সহ্য করতে চায় না। তাই আপনি যদি অনিরাপদ হন তাহলে মেয়েরা সম্পর্ক গড়তে চাইবে না।
০৭. নির্ভরতাঃ
যে সব ছেলেদের মেয়েদের উপর নির্ভর করতে হয় তাদেরকে মেয়েরা পছন্দ করে না। এটি মেয়েদের যেকোনো কিছুর চেয়ে আপনাকে দ্রুত দূরে ঠেলে দেবে। আপনি যদি চান যে মেযেরা আপনাকে পছন্দ করুক, আপনি অবশ্যই তার উপর নির্ভর করবেন না।
০৮. বিশ্বাসের অভাবঃ
মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস করা পর্যন্ত ভালোবাসবে না। তাই যদি কোন কারণে মেয়েদের আপনার প্রতি বিশ্বাসের অভাব দেখা দেয় তখন তা আপনার সম্পর্ককে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে।
০৯. কোন উচ্চাকাঙ্ক্ষা নেইঃ
মানুষের জীবনে উচ্চাকাঙ্খা থাকবে এটা স্বাভাবিক। মেয়েরা যখন জানবে আপনার উচ্চাকাঙ্ক্ষা নেই তখনতা মনে করবে আপনার জীবনেরও কোন দিকনির্দেশনা নেই। আপনি যদি চান যে কোনও মেয়ে আপনাকে পছন্দ করুক তাহলে অবশ্যই বাস্তব সম্মত উচ্চাকাঙ্খা পোষন করুন।
১০. কোমলতার অভাবঃ
আপনি যদি তার সাথে কোমল হতে না পারেন তবে মেয়েরা আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আপনাকে বিশ্বাস করবে না। তাই সম্পর্কের স্থিরতা, বিশ্বাসযোগ্যতা অর্জন ও দীর্ঘস্থায়ী করার জন্য পছন্দের মেয়ের প্রতি কোমল হউন।
তাছাড়া ১১. একেঘেয়েমী, ১২. হিংস্র, ১৩. বদমেজাজী, ১৪. স্বার্থপর ১৫. লোভ এর মত খারাপ গুণগুলোকে মেয়েরা গুরুত্বসহকারে দেখে। এই গুণগুলো কোন ছেলেদের থাকলে মেয়েরা তাদের এড়িয়ে চলে। তাই সুখি জীবনের জন্য ও মেয়েদের ভালোবাসা পেতে এসব অভ্যাস থাকলে তা সংশোধন করা উচিত।
