সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যকর হত্যাকান্ড এর মত ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ০৩ জন নিহত হয়। নিহতরা হল বিকাশ সরকার তার স্ত্রী স্বর্না সরকার ও মেয়ে পারমিতা সরকার। জানা যায় বিকাশ সরকারের বোন জামাই বারবার ফোন দিলে তাদের সাথে যোগাযোগ করতে না পেরে তাদের প্রতিবেশীদের বিষয়টির বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করেন।
প্রতিবেশী তপন সরকার বিকাশ সরকারের খোজ নেওয়ার জন্য বাড়িতে গেলে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। সে সময় তিনি বিকাশ সরকারের ফোনে কল করলে বাড়ির ভিতরে ফোনের শব্দ শুনতে পান। ঘটনার ভয়াবহতা অনুমান করায় তিনি পুলিশের সাথে যোগাযোগ করেন। পুলিশ তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে বিকাশ সরকার ও তার স্ত্রীর স্বর্না সরকারের গলাকাটা মরদেহ মেঝে ও তার মেয়ে পারমিতা সরকারের মরদেহ বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ ধরনের হত্যাকান্ড এলাকায় আতংক দেখা দিয়েছে। এলাকাবাসী সহ সকলে বিকাশ সরকারকে একজন স্বজ্জন লোক বলে জানায়। তার সাথে কারো শত্রুতা থাকতে পারে তারা কল্পনাও করতে পারেন না। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ কোন চোর বা ডাকাত এ ধরনের ঘটনা ঘটাতে পারে না বলে মনে করেন। তারা সিরাজগঞ্জের তাড়াশে হত্যাকান্ড এর মত ঘটনায় মূল হুতাদের চিহ্নিত করে অতিশিগ্র আইনের আওতায় নিয়ে আসবে বলে আশ্বাস দেন।
